বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি জব্দ

বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি জব্দ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে দুটি ওয়ান সুটার গান পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা।

সোমবার( ৫ অক্টোবর) সকালে দৌলতপুর সীমান্ত থেকে এ অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়ানের দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অস্ত্রের একটি দৌলতপুর সীমান্তের বালিরমাঠ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুটি ওয়ান সুটার গান পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।