× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কৃষক ও কৃষি বিষয়ের সেরা সাংবাদিকতার পুরস্কার পেলেন নয়ন খন্দকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ মার্চ’২০১৬
কৃষক ও কৃষি বিষয়ের সেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের সময় এর কালীগঞ্জ প্রতিনিধি ও সমাজের কথার নিজস্ব প্রতিবেদক নয়ন খন্দকার। বছর জুড়ে কৃষক ও কৃষি বিষয়ের উপর বিভিন্ন সংবাদ পরিবেশনের অবদান স্বরুপ সাংবাদিক নয়ন খন্দকারকে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহের এডিসি (রাজস্ব) খলিল আহম্মেদ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত “কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৬” এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোঃ আকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দঃ শরিফা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানসহ এলাকার কৃষক ও কৃষাণীবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি ও প্রযুক্তি মেলা উপলক্ষে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকজনকে পুরস্কারে মনোনীত করেন। কৃষি ও প্রযুক্তি মেলার পরিকল্পনা সভায় বছর জুড়ে কৃষি সংবাদ পরিবেশন করায় সাংবাদিক নয়ন খন্দকারকে পুরস্কার সাব কমিটি মনোনীত করেন। কৃষি ও প্রযুক্তি মেলার সমপানী অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহের এডিসি (রাজস্ব) খলিল আহম্মেদ সাংবাদিক নয়ন খন্দকারের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..