বারবাজার ওয়ালটন শো-রুম ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন এমপি আনার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলগেটের পশ্চিম পাশে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুর রহমান রঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন,যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার সাব্বীর আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহারুল ইসলাম, জোহর আলী, সাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম, রাম দত্তসহ ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন উপলক্ষে ওয়ালটন সকল পণ্যে ১৩% ডিসকাউন্ট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সহকারী এরিয়া ম্যানেজার সরোয়ার জাহান ওয়ালটন পণ্যের বৈশিষ্ট্য ও সুবিধা তুলে ধরে বলেন ওয়ালটন ফ্রিজে ১২ বছরের ওয়ারেন্টি এবং হোম সার্ভিসের বিষয়ে অবহিত করেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।