ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারে বছরের সর্বোচ্চ হালখাতা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ তালা উপজেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারে অনুষ্ঠিত হলো বছরের সর্বোচ্চ হালখাতা।  বুধবার সকাল হতে গভীর রাত পর্যন্ত লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। প্রাকৃতিক দূর্যোগ না থাকায় বেশ স্বাচ্ছন্দে উৎফুল্ল মনে বিশিষ্ঠ ব্যবসায়ীবৃন্দ দিনভর  হালখাতা পরিচালনা করেছেন।

সরেজমিনে পাটকেলঘাটা বাজার ঘুরে দেখা গেছে, অন্য দিনের তুলনায় বাজারে লোকসমাগম চোখে পড়ার মতো। যানবাহন নিয়ে চালকরা পড়েছিলেন বিড়ম্বনায়। পাটকেলঘাটার অধিকাংশ দোকান সহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল হালখাতার দিন। সারাবছর ধার দেনা আর বাকি করে প্রয়োজনীয় জিনিস পত্রাদি কিনে ক্রেতা সাধারণ এসেছিলেন মিষ্টি মুখ করে দেনা পরিশোধ করতে। ধান, পাট, সহ অন্যান্য ফসলাদি বিক্রি করে তারা পুনঃরায় বাকি নিতে দেনা শোধ করতে আবেগ প্রবণ হয়ে ওঠেন ক্রেতা সাধারণ। সে লক্ষ্যে গতকাল বাজারে আল্লারদান, আলমদিনা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে দেনা পরিশোধের লক্ষ্যে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

যে যার সাধ্যমতো অর্থ নিয়ে এসেছিলেন দেনা পরিশোধ করতে। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাধন সু’র স্বত্বাধিকারী মখফুর রহমান জান্টু, টিন, স্টিল ব্যবসায়ী আশরাফ আলী জানান, অন্য বারের তুলনায় এবারের হালখাতায় দেনা পরিশোধের লক্ষ্যে ক্রেতা সাধারণের সামর্থ্য তুলনামুলক অনেক ভালো। হয়তো ফসলের দাম এবং আবহাওয়া অনুকূলে থাকায় উপর ওয়ালার ইচ্ছায় এবার বেশ সন্তোষজনক টাকা উঠবে। থানার কুমিরা আব্দুল সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, প্রাকৃতিক আবহাওয়া আর ফসলের দাম মোটামুটি ভালো পাওয়ায় দেনা পরিশোধ করতে এসেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।