এস কে সিনহার বই একজন পরাজিত ব্যক্তির হা-হুতাশ মাত্র

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। এখন পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিতে চাচ্ছে। তারই ফল হচ্ছে সিনহার বই। আর এস কে সিনহার এই বই হচ্ছে একজন পরাজিত ব্যক্তির হা-হুতাশ মাত্র। বললেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বকুল, অ্যাড. রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।