× Banner
সর্বশেষ
পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ফোজিত শেখ বাবু

এস এ মালেকের স্মারণ সভায় ফোজিত বাবুর আলোকচিত্র প্রদর্শনী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ফোজিত বাবুর আলোকচিত্র
ডা. এস এ মালেক-এর স্মরণ সভা

বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডা. এস এ মালেক-এর স্মরণ সভায় ফোজিত বাবুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

আজ রোববার,২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এস এ মালেকের স্মারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধনমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেেন্সের মাধ্যেম প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সিনিয়র সাংবাদিক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, বঙ্গবন্ধু পরিষদের  যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত ডা. এস এ মালেকের পুত্র ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, ড. লিয়াকত হোসেন মোড়ল, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

স্মরণ সভা শেষে প্রয়াত ডা. এস এ মালেকের বিদেহি আত্মার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণ সভার সঙ্গে সংযুক্ত হয়ে জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠিনক কর্মকান্ডের ছবি নিয়ে প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি এর আয়োজন করেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু। ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি এর উদ্বোধন করেন পরিষদের নবীন-প্রবীন নেতৃবৃন্দ। প্রদর্শনী উদ্বোধনের পর পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা আলোকচিত্র প্রদর্শনী স্মৃতি পরিদর্শণ করেন।

উল্লেখ্য, প্রয়াত ডা. এস এ মালেক এর সঙ্গে১৫ বছরের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন ছবি দেখে অভিভূত ও স্মৃতিকাতর হন পরিষদের প্রবীণ নেতারা।  


এ ক্যটাগরির আরো খবর..