× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় অভিমানে পরীক্ষার্থীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
পরীক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড়  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার রোল নং ৬১৪১৭২ এবং পরীক্ষার কেন্দ্র ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নিহতের পরিবারের দাবি ও স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রোমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমে দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকার জন্য গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়া দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকতে দেখতে পান মেয়ের মেয়ের নিথর দেহ ঝুঁলছে। পরে তার মায়ে আত্মচিৎকারে প্রতিবেশি ছুঁটে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। আমরা ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..