× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

এসএমই উদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদানে কমিটি গঠনের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

জেলা পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণ সহায়তা দিতে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি নারী উদ্যোক্তাসহ এসএমই উদ্যোক্তাদেরকে জামানতবিহীন ঋণ প্রদানের বিষয়টি তদারকি করবে।
আজ মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৯ উপলক্ষে আয়োজিত শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত যৌথ অধিবেশনে শিল্প মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অধিবেশনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসন ইতোমধ্যে ঔপনিবেশিক শাসকের চরিত্র পাল্টিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকার ও প্রশাসন একসাথে কাজ করলে দেশের অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। ইতোমধ্যে দেশের জনগণ এর সুফল পেয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি পরিকল্পিত উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের প্রতি পরামর্শ দেন। তিনি জেলা পর্যায়ে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করেন।
অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। এ লক্ষ্যে সম্ভাবনাময় এলাকাগুলোতে বিসিক শিল্পনগরী ও শিল্পপার্ক স্থাপন করা হচ্ছে। এসব শিল্পনগরী ও পার্কে অগ্রাধিকারভিত্তিতে প্রয়োজনীয় সকল পরিসেবা ও নীতি সহায়তা দেয়া হচ্ছে। পরিকল্পিত ও টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে ভবিষ্যতে এ ধরণের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
শিল্প প্রতিমন্ত্রী শাক-সব্জি, ফলমূলসহ খাদ্যপণ্যের মান ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নির্ণয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষক ও উৎপাদনকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তিনি খাদ্যে ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য  জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। লবণচাষিরা যাতে উৎপাদিত লবণের উপযুক্ত মূল্য পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট  জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রিপরিষদ সচিব দেশের বিসিক শিল্পনগরীগুলোতে এগ্রো-প্রসেসিং ও ফিস-প্রসেসিং শিল্প স্থাপন স্থানীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন। শিল্প সচিব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদিত গাড়ি এবং  বৈদ্যুতিক সরঞ্জমাদি দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের বিষয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে অবহিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..