এশিয়ান নেটো গঠনের প্রস্তাব দিয়েছে জাপান, বিরোধিতা আমেরিকা ও ভারতের

এশিয়ান নেটো গঠনের প্রস্তাব দিয়েছে জাপান, বিরোধিতা আমেরিকা ও ভারতের

যুক্তরাষ্ট্রের হাডসন ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় শিগেরু ইশিবা বলেছিলেন, ‘‘আমেরিকার শক্তি দিন দিন কমছে। এই অবস্থায় আগ্রাসী চীনের আধিপত্য মোকাবেলায় ‘এশিয়ান নেটো’ তৈরি করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।’’ এর অল্প কয়েকদিন পর, শিগেরু ইশিবা জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

কিন্তু আমেরিকা এই ‘এশিয়ান নেটো’ গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞগণ অনুমান করেছিলেন, ‘এশিয়ান নেটো’ তৈরির উদ্দেশ্যে প্রথমেই দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মেলাবে জাপান। দ্বিতীয় ধাপে ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপের শক্তিশালী দেশগুলির সঙ্গেও যোগাযোগ বাড়াতে পারেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

এরপর আবারও ধাক্কা খেয়েছে জাপান। ‘এশিয়ান নেটো’-তে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। তারপর প্রথমবারের মতো ভারতের সমালোচনা করেছে জাপানি মিডিয়া।

জাপানি বিশ্লেষকদের মতে, ভুল পররাষ্ট্রনীতির কারণে দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। এর ফলে চীন সহজেই দক্ষিণ এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে। জাপানি মিডিয়া সাধারণত এই ধরনের ভাষায় চীনের সমালোচনা করে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।