× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ এর দায়িত্বে থাকা ওসি (তদন্ত) সুশান্ত মল্লিক জানান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পয়সারহাট বন্দর এলাকা থেকে ফিরোজ সিকদারকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল সরকার।

ফিরোজ সিকদার এই মামলায় এজাহারভুক্ত আসামী না হলেও তাকে এই মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত ফিরোজ সিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি এলাকার বাসিন্দা আশিকুর রহমান আসিফ। তিনি এজাহারে উল্লেখ করেন, আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের (আসামি) নির্দেশে ২০১৫ সালের ১৪ ফেব্রæয়ারি তার বাবা বিএনপি নেতা কবির হোসেন রনিকে পুলিশ ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২১ ফেব্রæয়ারি দিবাগত রাতে উপজেলার বাইপাস সড়কের ব্রিজের পাশে এনে তার বাবাকে কথিত ক্রসফায়ারের নামে আসামি আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ গুলি করে হত্যা করেছে। ওই হত্যা মামলার আবেদন আদালত আগৈলঝাড়া থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে আগৈলঝাড়া থানায় আবেদনটি এজাহার হিসেবে গ্রহন করা হয়। থানার মামলা নম্বর ৬ (১৬.১০.২৪)।

ওই মামলার অন্যান্য আসামীরা হলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ুন কবির, সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সাবেক জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ, সাবেক এএসপি জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ওসি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গোলাম মর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সৈয়দ আশরাফ মিয়া, মামুন কবিরাজ, অনিমেষ মন্ডল ও স্বপন মন্ডলসহ অজ্ঞাত ৩০/৪০জন।


এ ক্যটাগরির আরো খবর..