× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

ডেস্ক

ফুটবলারদের কার আয় কত! জানুন কে রয়েছে শীর্ষে?

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
ফুটবলারদের আয় কত

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গত রাতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। দুইয়ে থাকা মেসি আয় করেন রোনালদোর অর্ধেকেরও কম। এক বছর ধরে মাঠের বাইরে থাকলেও তালিকায় তিনে থাকা ফুটবলার নেইমার।

ফোর্বস খেলোয়াড়দের বার্ষিক আয়ের এই তালিকা করেছে মাঠের ও মাঠের বাইরের সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে।

২০২৪ সালে রেকর্ড ২৮৫ মিলিয়ন ডলার (৩ হাজার ৪১৬ কোটি ৩৯ লাখ টাকা) আয় করেছেন রোনালদো। যা এর আগের বছরের তুলনায় ২৫ মিলিয়ন ( ২৯৯ কোটি ৬৮ লাখ টাকা) বেশি। এর মধ্যে মাঠ থেকে ২২০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৬৫ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে দুইয়ে থাকা মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার।যা রোনালদোর আয়ের অর্ধেকেরও কম। মাঠ থেকে ৬০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন ইন্টার মিয়ামিতে খেলা আটবারের ব্যালন ডি’অর জয়ী।

তিনে থাকা নেইমার গত এক বছর ধরে মাঠের বাইরে।

সারা বছর না খেলেও তার পারিশ্রমিক ১১০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৮০ মিলিয়ন ও মাঠের বাইরে থেকে আয় ৩০ মিলিয়ন ডলার।

চারে থাকা করিম বেনজেমা খেলেন সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে। তার আয় ১০৪ মিলিয়ন ডলার। মাঠ থেকে আয় ১০০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে তার আয় ৪ মিলিয়ন।

শীর্ষ আয়ের তালিকায় থাকা  চার পর্যন্ত কেউই এখন ইউরোপে খেলেন না। তাদের মধ্যে তিন জন খেলেন সৌদি প্রো লিগে বাকিজন মেজর লিগ সকার (এমএলএস) এ খেলেন।

পারিশ্রমিকে পাঁচ নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পে ইউরোপীয় ক্লাব রিয়াল মাদ্রিদে। বছরে এমবাপ্পের আয় ৯০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৭০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে ২০ মিলিয়ন ডলার আয় করেন তিনি।

এ ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও কেভিন ডি ব্রুইনা।


এ ক্যটাগরির আরো খবর..