বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা - বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি একটি বড় ধরনের মহাযন্ত্রণা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি থাকার কারণ সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা। চাষির কাছে সঠিক তথ্য না থাকার কারণে তারা অতিরিক্ত পণ্য উৎপাদন করছেন। অনেক সময় চাহিদা কম থাকার কারণে তারা সঠিক দামও পান না।

পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাড়তি নজরদারি করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মূল্যস্ফীতি সবার জন্যই ‌‘পেইন’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজির মতো অদৃশ্য খরচ আছে যা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।