× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী

পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল এলাকা ছাড়তে হুমকির অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল এলাকা ছাড়তে হুমকি দেয়া সহ ধানের শীষের ৮ পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম রাসেলের বিরুদ্ধে।

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কার্জন হল কেন্দ্র থেকে ধানের শীষের মোট ৮ পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ৷ আজ শনিবার সকালে ভোট শুরু হওয়ার পর তাঁদের বের করে দেওয়া হয়। বিষয়টি মৌখিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকেরা। বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের নেতা এ কে এন এম রাশেদ আল-আমীনের নেতৃত্বে সকালে কার্জন হল কেন্দ্রে গিয়েছিলেন ধানের শীষের প্রার্থীর চারজন পোলিং এজেন্ট। সাংবাদিকদের কাছে আল-আমীনের অভিযোগ, ‘কেন্দ্রের ভেতর গিয়ে বসতেই শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম রাসেল আমাদের কক্ষের বাইরে ডেকে নেন। তিনি আমাদের বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল এলাকা না ছাড়লে খবর আছে। তখন আমরা ভয়ে বেরিয়ে যাই।’

এ বি এম ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রিসাইডিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি ৷ পরবর্তী পরিস্থিতি কী হতে যাচ্ছে, বুঝতে পারছি না। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কিংবা আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারের দায়িত্বে থাকা কারও বক্তব্য পাওয়া যায়নি। ছাত্রলীগের এক শীর্ষ নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..