এরশাদ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন। রাজধানীর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে শনিবার দুপুরে তিনি বারিধারার বাসা ‘প্রেসিডেন্ট পার্ক’-এ যান।

এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানান, এইচএম এরশাদ কয়েকদিন ধরে সর্দি, কাশি ও ঠাণ্ডা জনিত অসুস্থতায় ভূগছিলেন। বুকে কফ জমে গেলে চিকিত্সকের পরামর্শে মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি এখন পুরোপুরি সুস্থ। তাই বাসায় ফিরে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।