× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

ডেস্ক

এম্পোলিকে হারিয়ে ১৮ পয়েন্টে এগিয়ে টেবিল টপার নাপোলি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
napoly

নাপোলির হয়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন নাইজেরিয় স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। গতকালও ক্লাবটির হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। যার সুবাদে স্বাগতিক এম্পোলিকে ২-০ গোলে হারিয়ে ১৮ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে গেছে টেবিল নাপোলি।

গতকাল সিরি এ লিগের ম্যাচে ২৮তম মিনিটে সফরকারী নাপোলির হয়ে গোল করেন ওসিমেন। এটি ছিল এ বছর সব প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে তার ১১তম গোল। ১৯৯০ সালের পর প্রথম শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল নাপোলি।

চলতি  মৌসুমে ২৪ বছর বয়সি ওসিমেনের ১৯তম লিগ গোলের সুবাদে নাপোলি ২৪ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৬৫ পয়েন্ট। খেলা শেষে ওসিমেন বলেন,‘ ইউরোপ সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করাটা আমার জন্য বিশাল এক প্রাপ্তি। এটি আমাকে দারুনভাবে অনুপ্রানীত করে। আমি এভাবে এগিয়ে যেতে চাই, আরো গোল করতে চাই এবং দলকে এই মৌসুমে লক্ষ্যে পৌঁছে দিতে চাই।’

নিজের ২০তম গোলেরও সুযোগ পেয়েছিলেন নাইজেরিয় তারকা। ম্যাচের ১৭ মিনিটে  পিতর জিয়েলিনস্কির  নিচু ক্রসের বল তিনি যখন প্রতিপক্ষের জালে পাঠানোর চেস্টা করছিলেন তখন তাকে আটকাতে গিয়ে সেটিকে নিজেদের জালেই জড়িয়ে দেন আর্দিয়ান ইসমাজলি। দ্বিতীয়ার্ধের মাঝপথে এম্পোলির স্ট্রাইকার ফ্রান্সেসকো ক্যাপুটোকে লাথি মারার কারণে মারিও রুই লাল কার্ড দেখে বিদায় নেয়ার পরও থামাতে পারেনি নাপোলির জয়রথ।

খেলা শেষে নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,‘ এটিতে (আঘাত) কোন পরিপক্ষতার প্রমান মেলেনি।  তবে আমরা এটাও দেখেছি দলের অন্য খেলোয়াড়রা একতাবদ্ধ হয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।’ পরের ম্যাচে বোলনিয়ার বিপক্ষে জিততে  পারলে ইন্টার মিলান নাপোলির ওই ব্যবধান ১৫ পয়েন্টে নামিয়ে আনতে পারবে। তবে শিরোপাটি ঐতিহ্যগতভাবে উত্তরাঞ্চলীয় পাওয়ার হাউজগুলোর হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশী।

পয়েন্ট তালিকার বাকী তিনটি শীর্ষ স্থান নিশ্চিতের জন্য যে ৫টি ক্লাব তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে একটি  বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টার। যে অবস্থানের সুবাদে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত হবে। ইন্টারের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলান ও রোমা। এর পরের দুই স্থানে রয়েছে যথাক্রমে ল্যাৎসিও এবং আটালান্টা।


এ ক্যটাগরির আরো খবর..