× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর

admin
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিডিএস ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে আইন শৃংখলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানিয়ে বলেন, কিছু কিছু চিহ্নিত কোচিং সেন্টারে ভর্তি পরীক্ষার সময় ভূয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত এবং নিরীহ অভিভাবকদের সাথে প্রতারণা করে। এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।

মেডিকেল শিক্ষার মান নিয়ে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, মানহীন ও যথাযথ নীতিমালা না মানলে সরকার যেমন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে। তেমনি প্রশ্ন ফাঁস বা ভূয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে। এ সময় তিনি গত বছর অনুষ্ঠিত নিখুঁত ভর্তি পরীক্ষার দৃষ্টান্ত তুলে ধরে পরীক্ষা মনিটরিং এর দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে এবারের পরীক্ষা প্রক্রিয়া নিñিদ্র ও সর্বোচ্চ নিখুঁতভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি আলহাজ¦ মকবুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..