× Banner
সর্বশেষ
হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত

ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের বাড়তি দামে ভোক্তাদের অসন্তোষের রেশ কাটতে না কাটতেই, এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০, এক লিটারের বোতল ২০৫ এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করতে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তবে প্রস্তাবিত দামের কতটুকু গ্রহণ করা হবে, তা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষা করার পরই চূড়ান্ত হবে, বললেন বাণিজ্যমন্ত্রী।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ৩৪ ঘণ্টা পর, নতুন করে কেন সয়াবিনের দাম বাড়ানোর উদ্যোগ? কেনই বা ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিলেন? জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম বললেন, টাকার বিপরীতে ডলারের মূল্য ৩৫ শতাংশ বাড়ায় আমদানি খরচ ৩৫ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে দেশের বাজারে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। তাই সরবরাহ ঠিক রাখতে দাম সমন্বয় জরুরি।

একইসঙ্গে দাম না বাড়িয়ে আত্মহত্যা করবেন কি না, পাল্টা জানতে চান এ ব্যবসায়ী।

নতুন করে দাম বাড়লে চলতি বছর এ নিয়ে সয়াবিনের দাম ৪ দফায় বাড়বে। এর আগে ফেব্রুয়ারি, মে, জুনের প্রথম দিকে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। ৩ আগস্ট লিটার প্রতি সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়াতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রস্তাব দেয় মিল মালিকরা।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১৮ লাখ টন তেলই আমদানি করতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..