এনসিসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

হাফিজুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার)প্রতিনিধিঃ দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ও গ্রাহক সমাবেশ করেছে এনসিসি ব্যাংক
জুড়ী শাখা।  এ উপলক্ষে দু’টি অনুষ্ঠান করেন তাঁরা।

শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিলেট লালদিঘির পাড় শাখার প্রিন্সিপাল অফিসার মো. মোসাদ্দেক হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট অঞ্চলের বিভাগীয় প্রধান মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা শাখার ব্যাবস্থাপক মো. আরশাদ উল্ল্যাহ খাঁন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম সামছুল ইসলাম, ভবানীগঞ্জ বাজার ব্যাবসায়ী কল্যাণ
সমিতির সভাপতি আয়াজ উদ্দিন, কামিনীগঞ্জ বাজার ব্যাবসায়ী কল্যাণ  সমিতির সভাপতি কামাল উদ্দিন, ব্যাবসায়ী এম এ মুজিব মাহবুব প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।