× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পিআইডি

এদেশে কেউ গৃহহীন থাকবে না -পানিসম্পদ প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
কেউ গৃহহীন থাকবে না

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, এদেশে কেউ গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তাঁর কন্যা শেখ হাসিনা এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার অসহায় মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছে।

আজ বরিশাল নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক চেক বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শহরের সকল সুবিধাও পৌঁছে যাবে গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে। তিনি বেঁচে থাকতে একটা মানুষও না খেয়ে থাকবে না।

এসময়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিসমিল্লাহ চর কান্দা জামে মসজিদ, চরবাড়িয়া ইউনিয়নের ভূইয়া বাড়ী জামে মসজিদ, চরকাউয়া ইউনিয়নের তালুকদার জামে মসজিদ, চন্দ্রমোহন ইউনিয়নের মধ্য চন্দ্রমোহন জামে মসজিদ, উত্তর চন্দ্রমোহন জামে মসজিদ, চাঁদপুরা ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দির, রায়পুরা বুনিয়াদি স্কুল সার্বজনীন দুর্গা মন্দির, চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর দুর্গামন্দির, চরমোনাই ইউনিয়নের জাবেদ আলী ইনস্টিটিউশন, চন্দ্রমোহন ইউনিয়নের নবদিগন্ত পাঠাগার ও যুব সংঘ ক্লাব, চরবাড়িয়া ইউনিয়নের হামিদা বেগম, সোহাগ হাওলাদার, চাঁদপুরা ইউনিয়নের রশিদ মোল্লা, মবির হোসেন হাওলাদার, মোঃ মন্নান হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের রহিমা বেগম, মেঘা, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মোঃ রিপন আকন, বিসিসি’র ১৫ নং ওয়ার্ডের হামেদ সিকদার এবং ১১ নং ওয়ার্ডের মেজবাহ উদ্দিন জাকিরকে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। সর্বমোট দুইশ বান ঢেউটিন বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..