চীন মুসলিম বিদ্বেষী হলেও বাংলাদেশ চীন ভক্ত

চীন মুসলিম বিদ্বেষী হলেও বাংলাদেশ চীন ভক্ত
বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ক্ষমতায় টিকে থাকুক ভারতের ইচ্ছে আর আমেরিকার ইচ্ছা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানপন্থীরা বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরে আসুক।
ইতোপূর্বে পাকিস্তানপন্থীরা যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল, তখন তারা পাকিস্তান ও চায়না থেকে অস্ত্রশস্ত্র এনে, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে সরবরাহ করতো।
আমেরিকা পাকিস্তানপন্থীদের ক্ষমতায় দেখতে চায় এজন্য যে, তাদের উদ্দেশ্য রোহিঙ্গা উদ্বাস্তুদের সামরিক প্রশিক্ষণ দিয়ে – মিয়ানমারে ঢুকিয়ে দেওয়া এবং অস্থিরতা সৃষ্টি করে চীনকে চাপের মধ্যে রাখা।
চীন কিছু অভিনব কঠোরপন্থা অবলম্বন করে, তাদের মুসলিম জনগোষ্ঠীকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। তবুও বাংলাদেশের মানুষ যথেষ্ট চীন ভক্ত। চীনকে তারা পরীক্ষিত বন্ধু মনে করে। পক্ষান্তরে ভারত তাদের মুসলিম জনগোষ্ঠীকে যত সুযোগ-সুবিধা দিয়েছে, অত সুযোগ-সুবিধা কোন ইসলামী রাষ্ট্রেও নেই। হলে কি হবে, বাংলাদেশের মানুষ ভয়ানক রকম ভারত বিদ্বেষী।
মিয়ানমার চীনের পন্থা অবলম্বন করে, তাদের দেশ থেকে ইসলাম ধর্মালম্বী রোহিঙ্গাদের বের করে দিয়েছে এবং রোহিঙ্গাদের জায়গা-জমি চীনের কাছে ইজারা দিয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমারের উপর আমেরিকা এবং ভারতের যতটা প্রভাব, তার চেয়ে চীনের প্রভাব অনেক অনেক বেশি। মিয়ানমার ও বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার চায়না; প্রধান বিনিয়োগকারী চায়না; প্রধান অস্ত্র সরবরাহকারী চায়না। কিন্তু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপাক্ষিক ইস্যুতে চীন কিন্তু বাংলাদেশের পক্ষে নয়, একেবারে পরিষ্কার ভাবে মিয়ানমারের পক্ষে।
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের তুলনায় মিয়ানমারের প্রয়োজনীয়তা চীনের কাছে অনেক অধিক এবং বিকল্পহীন। বাংলাদেশের সমস্যায় চীনের কিছু এসে যায়না; চীন শুধু চায় মিয়ানমার নিরাপদে থাকুক। শুধুমাত্র মিয়ানমারের নিরাপত্তার স্বার্থে – বাংলাদেশে পাকিস্তানপন্থীদের ক্ষমতায় দেখতে চায় না চীন।
সুতরাং বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাছাড়া চীন যে দেশেই প্রভাব বিস্তার করে, সেই সমস্ত দেশের বিরোধী দলগুলোর নাভিশ্বাস উঠিয়ে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।