× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ১৩ হাজার টাকা!

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। গত বছরে এই অংক ছিল এক হাজার ৭৫১ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার টাকা।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

এসময় অর্থমন্ত্রী দেশের প্রবৃদ্ধি নিয়েও তথ্য দেন। তিনি বলেন, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ।

বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আরএডিপি চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে এডিপি থেকে আট হাজার কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার প্রস্তাব করা হয় এক লাখ ৬৫ হাজার কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে মূল এডিপি থেকে এই অর্থ কমানো হচ্ছে।

অর্থমন্ত্রী এসময় বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সব খাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..