× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

একুশে বই মেলায় রয়েলের বই চাহিদার শীর্ষে

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঢাকা একুশে বই মেলায় ঠাকুরগাওয়ের রয়েলের লেখা বই চাহিদার শীর্ষে রয়েছে বলে জানা যায়। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে ক্যান্সার রোগে আক্রান্ত দবিরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম রয়েল। পড়ালেখার পাশাপাশি লেখার কাজ হাতে নিয়েছেন তরুণ লেখক রয়েল। এবার তিনার লেখা নতুন বই ‘ গ্রামারের এ্যান্টিবায়োটিক’র যথেষ্ট চাহিদা রয়েছে। তবে চলতি একুশে বই মেলাতে রয়েল’স ম্যাজিক মেথড’ নামক বইটি চাহিদার সাড়া জাগিয়ে চাহিদার শীর্ষে রয়েছে।

দীপ্ত প্রকাশনী কর্তৃক প্রকাশিত ২০১৫ সালে ‘রয়েল’স ডিজিটাল গ্রামার ও রয়েল’স ম্যাজিক মেথড’ ও ২০১৬ সালে ‘টেনস দিয়ে ইংলিশের পোস্টমর্টেম’ নামক বইয়ের জন্য শ্রেষ্ঠ লেখকের মর্যাদায় ভূষিত হন। বইগুলো ঢাকা একুশে বইমেলা সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাগয়া করে নিয়েছে। দীপ্ত প্রকাশনীর এই তরুণ লেখক ইতিপুর্বে পর পর দুইবার শ্রেষ্ঠত্যের স্থান অধিকার করেছে। সহজ সরল গোছাল প্রাঞ্জল ভাষার বইটি সহজেই জনপ্রিয় হয়ে উঠেছে। লেখক মনিরুল ইসলাম রয়েল বলেন, আমি চেষ্টা করেছি ছাত্র-ছাত্রীরা যাতে ইংরেজী ভাষা সহজেই আয়ত্বে করতে পারে। তিনি “ইন্টারন্যাশনাল অনলাইন এডুকেশন ইন্সটিটিউট”- এ ইংরেজি বিভাগে শিক্ষকতার পাশাপাশি ইংরেজি বিষয়ে তাঁর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বইটি পড়ে সহজে ইংরেজী আয়ত্ত্বে করতে পারার জন্যই জনপ্রিয়তা বাড়ছে বলে জানান দীপ্ত প্রকাশনীর প্রকাশক স্যার রিয়াজুল ইসলাম। বইগুলো নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বলে পাঠকের মন জয় করতে পারছে।


এ ক্যটাগরির আরো খবর..