একনেকে ৯টি প্রকল্প অনুমোদনে ব্যয় ১৩ হাজার ৬৩৯ কোটি টাকা

ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা-এর সভাপতিত্বে ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

          অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের ৩টি প্রকল্প যথাক্রমেনোয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী কামাল উদ্দীন সড়ক (বেগমগঞ্জের গ্লোব ফ্যাক্টরি হতে কবিরহাটের ফলাহারী পর্যন্ত) (জেড১৪৫৩) উন্নয়নপ্রকল্প; ‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে লেনে উন্নীতকরণ (শিকলবাহাআনোয়ারা সড়ক)’ প্রকল্প; এবংশরীয়তপুরজাজিরানাওডোবা (পদ্মা ব্রিজ এপ্রোচ) সড়ক উন্নয়নপ্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমেপাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর আধুনিকায়নপ্রকল্প; এবংমোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণপ্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়েররাজশাহী জেলার চারঘাট বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থানসমূহ নদী ভাঙন হতে রক্ষাপ্রকল্প; এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমেবিলুপ্ত ছিটমহল নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নপ্রকল্প; ‘হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নপ্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়েররাজশাহী জেলার চারঘাট বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন হতে রক্ষাপ্রকল্প

          অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।