আজ একদিনে ১৯ টি সরকারী প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা। এতগুলো প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা একই দিনে থাকায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। তাদের অনেকেই একাধিক প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলেন।
আজ শুক্সরবার সকাল, দুপুর ও বিকালে মোট ১৯ প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে। তার মধ্যে একই সময়ে অনুষ্ঠিত হবে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা।
ফলে কোনটা রেখে কোনটায় অংশ নেবেন – চাকরিপ্রার্থীরা তা নিয়েই বিড়ম্বনায় পড়েছেন । একাধিক পরীক্ষা একই সময়ে হওয়ায় পরীক্ষা দিতে পারছেন না। চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।





