উৎসবমূখর পরিবেশে বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আজ সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুইদিনব্যাপী সারাদেশে ৭৮টি কেন্দ্রের ১৫৭টি বুথে একযোগে এই ভোট গ্রহণ হবে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে আগামীকাল রাতে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৭১৩ জন। তবে সম্পূরক তালিকা থেকে আরও কিছু ভোটার বাড়বে। সে হিসেবে ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার। ভোট দেয়ার সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারাদেশের আইনজীবীরা তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। কমিটিতে ১০জনই সরকার সমর্থক। বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা ৪ জন। বার কাউন্সিল নির্বাচনে ১৪ সদদ্যের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

সরকার সমর্থক প্যানেল এবারের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে প্যানেল নেতা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বার কাউন্সিলের বর্তমান ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারকে। এ প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হলেন- অ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, জেড আই খান পান্না, শ ম রেজাউল করীম, পরিমলচন্দ্র (পিসি) গুহ ও মোখলেসুর রহমান বাদল। অঞ্চলভিত্তিক আসন থেকে সদস্য পদে প্রার্থীরা হলেন- ‘এ’গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, ‘বি’গ্রুপ থেকে মো. কবির উদ্দিন ভূঁইয়া, ‘সি’গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ‘ডি’গ্রুপ থেকে এএফ মো. রুহুল আনাম চৌধুরী, ‘ই’গ্রুপ থেকে পারভেজ আলম খান, ‘এফ’গ্রুপ থেকে মো. ইয়াহিয়া এবং ‘জি’গ্রুপ থেকে মো. রেজাউল করিম। উল্লেখ্য, অ্যাডভোকটে আবদুল বাসেত মজুমদার, জেড আই খান পান্না, শ ম রেজাউল করীম, কাজী নজিবুল্লাহ হিরু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া এবং মো. রেজাউল করিম বর্তমান কমিটিতে রয়েছেন।

বিএনপি সমর্থক প্যানেল বিএনপি সমর্থক আইনজীবী প্যানেলের নেতৃত্বে আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। সাধারণ আসনের প্রার্থীনরা হলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বোরহানউদ্দিন, হেলালউদ্দিন মোল্লা, তৈমূর আলম খন্দকার, মো. আব্বাস উদ্দিন ও আসিফা আশরাফী পাপিয়া। অঞ্চলভিত্তিক আসন থেকে ‘এ’গ্রুপ থেকে মো. মহসীন মিয়া, ‘বি’গ্রুপ থেকে বাঁধন কুমার গোস্বামী, ‘সি’গ্রুপ থেকে মো. দেলোয়ার হোসেন চৌধুরী, ‘ডি’গ্রুপ থেকে এটিএম ফয়েজ উদ্দীন, ‘ই’গ্রুপ থেকে শাহ মো. ছারিরুর রহমান (এসআর ফারুখ), ‘এফ’গ্রুপ থেকে মো. ইসহাক ও ‘জি’গ্রুপ থেকে শেখ মো. মোখলেসুর রহমান প্রার্থী হয়েছেন।

ট্যাগ ‘ই’গ্রুপ থেকে পারভেজ আলম খান‘ই’গ্রুপ থেকে শাহ মো. ছারিরুর রহমান (এসআর ফারুখ)‘এফ’গ্রুপ থেকে মো. ইয়াহিয়া এবং ‘জি’গ্রুপ থেকে মো. রেজাউল করিম‘এফ’গ্রুপ থেকে মো. ইসহাক‘জি’গ্রুপ থেকে শেখ মো. মোখলেসুর রহমান‘ডি’গ্রুপ থেকে এএফ মো. রুহুল আনাম চৌধুরী‘ডি’গ্রুপ থেকে এটিএম ফয়েজ উদ্দীন‘বি’গ্রুপ থেকে বাঁধন কুমার গোস্বামী‘বি’গ্রুপ থেকে মো. কবির উদ্দিন ভূঁইয়া‘সি’গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল‘সি’গ্রুপ থেকে মো. দেলোয়ার হোসেন চৌধুরীঅ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুনঅ্যাডভোকেট মো. ফজলুর রহমানআইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থাজেড আই খান পান্নাতৈমূর আলম খন্দকারনির্বাচনপরিমলচন্দ্র (পিসি) গুহ ও মোখলেসুর রহমান বাদল। অঞ্চলভিত্তিক আসন থেকে সদস্য পদে প্রার্থীরা হলেন- ‘এ’গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরুবার কাউন্সিল নির্বাচনবার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ শুরুবাংলাদেশ বার কাউন্সিলবাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনবোরহানউদ্দিনভোটগ্রহণ শুরুমো. আব্বাস উদ্দিন ও আসিফা আশরাফী পাপিয়া। অঞ্চলভিত্তিক আসন থেকে ‘এ’গ্রুপ থেকে মো. মহসীন মিয়াশ ম রেজাউল করীমসৈয়দ রেজাউর রহমানহেলালউদ্দিন মোল্লা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।