× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উৎপাদনে যাচ্ছে শাহজালাল সার কারখানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: জুলাই মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের ৫ম কার্যদিবসে সরকার দলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিল্পমন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে। এ কারখানায় দৈনিক এক হাজার ৭৬০ মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো ৫ কোটি জোড়া। দেশে উৎপাদিত জুতার চাহিদা মেটানো যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..