উৎকোচ পেয়ে ইয়াবা ব্যবসায়িকে ছেড়ে দিলেন পুলিশ

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা সহ লিপি বেগম ও আনোয়ারা বেগম নামে দুই মাদক ব্যাবসায়িকে আটক করে মাদক আইনে চালান না দিয়ে গভীর রাত্রে মোটা অংকের উৎকোচের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বেলা সন্ধ্যা ৭ টার সময় তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন বেনাপোল ভবারবেড় গ্রামের ছাত্তারের স্ত্রী  লিপি বেগম (৪৪)  এবং সেকেন্দারের স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

বেনাপোল পোর্ট থানার এ এসআই মেজবাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, এসব খবর অনেক বাসি খবর । এটা তো পুরাতন সংবাদ। পরে থানায় যেয়ে দেখা যায় লিপি এবং আনোয়ারা বেগম থানার খাচায় আটক।

আটক খাচার ভিতর তাদের কাছে জানতে চাইলে তারা জানায় ১০০ পিচ ইয়াবা সহ তাদের দারোগা মেজবাহ উদ্দিন আটক করে থানায় নিয়ে আসে। এবং থানার কর্তব্যরত ডিউট অফিসার তখন জানান, তাদের মাদক আইনে মামলা দিয়ে চালান করা হবে। তখন ও তাদের নামে মামলা হয়নি।

থানার ডিউটি অফিসার জহুরুল ইসলামের কাছে লিপি এবং আনোয়ারা কোথায় জানতে চাইলে তিনি জানান তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবারবেড় গ্রামের একটি সুত্র  নাম প্রকাশ না করার শর্তে জানায় লিপি এবং আনোয়ারা মোটা অংকের টাকা দিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।