আজ ১৬ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৬ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ১৬ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আত্মবিশ্বাসের সঙ্গে বিষয়টি সামলানোর চেষ্টা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ মিছরি এবং সাদা গোলাপ একটি পবিত্র স্থানে অর্পণ করুন।

বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে পড়লে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। অযথা টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দুর্গা মন্দিরের প্রসাদ অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

আরও পড়ুনঃ রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

মিথুন রাশি: কর্মক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে অবহেলার সঙ্গে কোনও কাজ করবেন না। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। আপনি আজকে কিছু ধর্মীয় কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি, কোনও মন্দির পরিদর্শন করতে পারেন এবং অভাবীদেরকে সাহায্য করতে পারেন। এছাড়াও মন ভালো রাখার লক্ষ্যে ধ্যান ও যোগ ব্যায়াম করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই দই ও মধু দান করুন এবং সেবন করুন।

আরও পড়ুনঃ  লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলা, নিহত ১১

কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার যদি আজ কোথাও বেড়াতে যাবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার মানিব্যাগটি অত্যন্ত সাবধানে রাখতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি অসুবিধার কথা ভাগ করে নিতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি: আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তাঁকে, ঋণ দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ শান্ত থাকার চেষ্টা করুন। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই গরুকে গুড় খেতে দিন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপান থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। শরীর এবং মনকে ভালো রাখার জন্য আজ আপনি অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এরপরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিদিন তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করুন।

তুলা রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কোনও পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লোহার পাত্রে জল পান করুন।

বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোথাও অসুবিধার সম্মুখীন হলেও পরে বুঝবেন যা হয়েছে, তা ভালোর জন্যই হয়েছে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট বসুন।

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনি গান অথবা নাচের মাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় গুড় এবং মুসুর ডাল রাখুন।

মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি অবশ্যই অনেকটা সময় অতিবাহিত করবেন। আজ আপনি গান অথবা নাচের মাধ্যমে অনেকটা সময় ব্যয় করতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ অবসর সময়ে হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসতে পারে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও ধর্মীয় কাজকর্মে আজ আপনি অংশগ্রহণ করতে পারেন। এর পাশাপাশি মন্দির পরিদর্শন এবং অভাবীদের সাহায্য করা এবং শরীর ও মনকে ভালো রাখার লক্ষ্যে ধ্যান ও যোগ ব্যায়ামও করতে পারেন। অর্ধাঙ্গিনী কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম ভ্রম বৃহস্পত্যয় নমঃ’- এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুরঘরে চন্দ্র যন্ত্র স্থাপন করে পুজো করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।