× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৭

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

নিউজ ডেস্ক: সোমালিয়ার রাজধানী মুগাদিসুর একটি রেস্তোরাঁর সামনে বোমা বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। বন্দুকধারীদের হাতে বন্দি রয়েছে আরো বেশকিছু মানুষ।

স্থানীয় পুলিশ সূত্র এ তথ্য জানায়।স্থানীয় সময় বুধবার রাতে ওই রেস্তোরাঁর সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেএবং রেস্তোরাঁয় আগুন ধরে যায়।

সোমালিয়ার স্থানীয় জঙ্গি সংগঠন আল-শাবাব অভিজাত ‘পশ ট্রিটস’ নামে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করেছে।তাদের মূল লক্ষই ছিল পিৎজা হাউসটি।নিরপত্তা বাহিনীর সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, ঘটনাস্থলেই গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১০ বন্দিকে। তবে হামলাকারীরা বিদ্যুতের লাইন কেটে দিলেউদ্ধার তৎপরতায় জটিলতা সৃষ্টি হয়।

মোহাম্মদ হুসেইন আরো জানান, হামলায় নিহতরা অধিকাংশই তরুণ। তারা সেখানে পিৎজা খেতে গিয়েছিল। ঠিক তখনই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।একজন অ্যাম্বুলেন্স চালক জানান, বৃহস্পতিবার সকালে তিনি ১৭ মৃতদেহ এবং ২৬ জন আহতকে বহন করেছেন। পুলিশ জানিয়েছে এর মধ্যে একজন সিরিয়ার নাগরিকও রয়েছে।

প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এপিকে জানায়, বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল। তারা সবাইকে রেস্তোরাঁর ভেতরে যেতে বাধ্য করে।হুসেইন আরো জানান, নিরাপত্তাবাহিনী ওই রেস্তোরাঁয় কর্মরত অনেককেই উদ্ধার করেছে। এদের অনেকেই বিদেশি নাগরিক।সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাবএর আগেও মোগাদিসুর অভিজাত হোটেল, সেনাবাহিনীর তল্লাশি চৌকি, প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণস্থাপনায় হামলা করেছিল।ওয়াশিংটনভিত্তিক গবেষণাসংস্থা ‘আফ্রিকা সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের’ দেওয়া তথ্যমতে, আল শাবাব ২০১৬ সালে আফ্রিকার সবচেয়ে প্রাণঘাতী সংগঠনে রূপ নেয়। গত বছরই তারা চার হাজার দুইশর বেশি মানুষকে হত্যা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..