ঝিনাইদহে করোনা প্রতিরোধে সচেতনতামুলক গম্ভীরা পরিবেশন

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সচেতনতামুলক গম্ভীরা পরিবেশন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামুলক গম্ভীরা পরিবেশন করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ গম্ভীরা পরিবেশন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস’র) সদস্যরা।

এর আগে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কসাসের সহ-সভাপতি শফিক মেহমুদ এর রচনায় করোনার সংক্রমনে করনীয় নানা বিষয় গম্ভীরাতে তুলে ধরা হয়। শহরের চলাচলকারী পথচারীরা এ পরিবেশনা উপভোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।