পাইকগাছায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মে দিবস উদযাপিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ বিতরণের মধ্যদিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উদযাপিত হয়েছে।

রোববার সকালে পাইকগাছা পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে সংগঠনের কার্যালয়ে সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। বক্তব্য রাখেন শ্রমিক নেতা  রেজাউল করিম, আব্দুর রহমান সানা, গাজী আব্দুস সামাদ, আবুল কাশেম গাজী, আব্দুর রহমান গাজী, নূর ইসলাম গাজী, সামছুদ্দোহা খোকন, বিপ্লব কান্তি মন্ডল, আবুল গাজী, আসারাত ঢালী, মন্টু কাগুজী ও হাসেম গাজী।

উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আ’লীগনেতা শেখ কামরুল হাসান টিপু। অনুরূপভাবে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা শেখ মিথুন মধু, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল জব্বার বাবলু, শেখ আবুল কাশেম, আবুল কালাম, রব্বানী, টুলু, সাঈদুল, হাফিজুল, নূরালী ও বাবুল হাসান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।