ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের করোনা পজেটিভ

ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের করোনা পজেটিভ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে মৃত আরও ২ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬ জনে। নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালে ২৩৬ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, ২৮ জুন করোনার উপসর্গে মারা যান কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও ৩০ জুন মারা যান আব্দুর রশিদ। বৃহষ্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

সিভিল সার্জন আরও জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৭ টি পজেটিভ।

আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ৯ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ২৩৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।