আক্রমণাত্বক মনোভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা -কালেলি ম্যাকেনি

ভারত আর অন্যান্য দেশের বিরুদ্ধে বেজিং এর আক্রমণাত্বক মনোভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা। ভারত আর চীনের সেনার মধ্যে পূর্ব লাদাখে হওয়া সংঘর্ষ পরিস্থিতিতে আমেরিকা কড়া ভাবে নজর রাখছে। আর এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সমর্থন করে। বলেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি।

কালেলি ম্যাকেনি বলেন, ভারত আর চীনের মধ্যে চলা উত্তেজনা নিয়ে আমরা কড়া নজর রাখছি। রাষ্ট্রপতিও এই পরিস্থিতিতে কড়া নজর রাখছেন। উনি বলেন যে, চীন বিশ্বের অন্যান্য অংশে যেমন আক্রমণাত্বক মনোভাব পালন করছে, ঠিক তেমনই আক্রমণাত্বক মনোভাব ভারতের বিরুদ্ধেও দেখাচ্ছে। এই স্বভাব চীনের কমিউনিস্ট পার্টির আসল চেহারা উজাগর করে।

আরেকদিকে, চীনের ৫৯ টি অ্যাপ বন্ধ করা নিয়ে ভারতের সমর্থনে পাশে দাঁড়ায় আমেরিকা। মার্কিন যুক্ত রাষ্ট্র ভারতের এই পদক্ষেপের প্রশংসা করেছে।

আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেন, এই পদক্ষেপ ভারতের সার্বভৌম ক্ষমতা, অখণ্ডতা আর রাষ্ট্রীয় সুরক্ষাকে মজবুত করবে।

আমেরিকার বিদেশ মন্ত্রী বলেন, আমরা চীনা মোবাইল অ্যাপ গুলোকে ভারতে ব্যান করার পদক্ষেপকে সমর্থন জানাচ্ছি। মাইক বলেন, এই অ্যাপ গুলো চীনের কমিউনিস্ট পার্টির নজরদারির অঙ্গ ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।