× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

ডেস্ক

আজ ১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
আপনার ভাগ্যের চাকা
জেনে নিন প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা ফলাফল

আজ ১ সেপ্টেম্বর রবিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আজ জমি অথবা কোনও সম্পত্তিতে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে অবশ্যই সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মাদক দ্রব্য গ্রহণ থেকে দূরে থাকুন।

বৃষ রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। সন্তানদের সাথে আজ আপনি কিছুটা সময় কাটাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আগ্রহী হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিদ্বান এবং বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান ও শ্রদ্ধা করুন।

মিথুন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সাথে অবসর সময়ে দেখা করতে দিতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। মন ভালো রাখতে আজ আপনি বই পড়তে পারেন অথবা কোনও বিনোদনমূলক কাজকর্মে ব্যস্ত থাকবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আত্মবিশ্বাস বজায় রাখতে একজন দেবীর মার্বেলের মূর্তি রেখে তাঁর আরাধনা করুন।

কর্কট রাশি: ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আজ এই রাশির ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। সন্তানদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বসের সাথে করার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শিশু কন্যাদের টক জাতীয় খাবার (যেমন লেবু, তেঁতুল বা ফুচকা) খেতে দিন।

সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোনও কাজে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। বন্ধুদের সাথে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন। তবে, গাড়ি চালানোর সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: দাম্পত্য জীবন সুখকর করে তুলতে খাবারে জাফরানের ব্যবহার করুন।

কন্যা রাশি: আপনি আজ শারীরিক সমস্যার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ গ্রহণ না করে অবশ্যই চিকিৎসকদের সঠিক পরামর্শ গ্রহণ করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ন্যাসীদের উদ্দেশ্যে খাবার অর্পণ করুন।

তুলা রাশি: কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। অত্যধিক মোবাইল চালানো থেকে আজ বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে নীল রঙের জুতো পরুন।

বৃশ্চিক রাশি: অন্যদের সমালোচনার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং এই বদভ্যাস পরিত্যাগ করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও মন্তব্য করবেন না। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ করলে আজ আপনি লাভবান হবেন। কোনও কাজে আজ আপনি ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি একটি অপ্রত্যাশিত সূত্র থেকে আমন্ত্রণ পাবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে অবশ্যই আমিষ খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সতর্ক হন এবং সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। ভালোবাসার মানুষটির জন্য আজ আপনি একটি রোমান্টিক পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য দৃষ্টিহীন ব্যক্তিদের খাবার এবং ফল অর্পণ করুন।

মকর রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। কোনও আইনি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একজন আইনজীবীর কাছে যাওয়ার জন্য এই দিনটি ভালো। তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি একজন অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করতে পারেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আপনি আজ চোখের সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্র প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।

মীন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। আজ আপনি কোথাও সিনেমা দেখতে যেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে হাসপাতালে থাকা রোগীদের সাহায্য এবং সেবা করুন।


এ ক্যটাগরির আরো খবর..