উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সচিবের শোক

উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সচিবের শোক

ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) :   জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিদ্যুৎ বিভাগের উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বদরুন নাহার ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক কর্মকর্তাকে হারালো। প্রতিমন্ত্রী  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বদরুন নাহার ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ অক্টোবর ভোরে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।