× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
উপবৃত্তির টাকা বিতরণে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

গত ২০২০-২১ অর্থবছরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫শ টাকা প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ অতি শিগগিরই শুরু হচ্ছে।

সোমবার (১৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকরা কোনোরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার যাতে না হন সেজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিভাবকদের নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন।

১. নগদ অ্যাকাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিলো) সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে।

২. অ্যাকাউন্ট হোল্ডার বা সুবিধাভোগী কোন অবস্থায়ই তার পিন নম্বর অন্যের সঙ্গে শেয়ার করবে না।

৩. অভিভাবক তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন এবং মেসেজ দেখবেন। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন।

৪. সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

৫. যে কোন সমস্যায় অভিভাবক বা সুবিধাভোগী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন।


এ ক্যটাগরির আরো খবর..