× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

উপজেলা নির্বাচনের তৃতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত ইভিএম ব্যবহার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। মোট পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল কমিশনের। কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কতগুলো উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, উপজেলাগুলোর সদরে ইভিএম ব্যবহার করব। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চতুর্থ ধাপ ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..