উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নদীকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নদীকে কাজে লাগাতে হবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী সংরক্ষরণ ও নাব্য রক্ষায় প্রতিবছর যথা সময়ে ড্রেজিং করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে, নিজ কার্যালয়ে যমুনা-পদ্মা নদীর তীর স্থিরকরণ, ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, নদী ভিত্তিক পরিবহন ব্যবস্থা আরো উন্নত করতে হবে।

দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদী তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে শিল্প কারখানা স্থাপন করতে পারলে দেশে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দারিদ্র্যও দূর হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।