× Banner
সর্বশেষ
চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

পিআইডি

ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে -গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত

ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিবেচনায় জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখছে। বলেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

আজ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় অন্যদের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার করছে। সারাদেশে আয়োজিত ভ্রাম্যমাণ ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ভোটের রিকশার মতো ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত নির্বাচন আচরণবিধি সম্পর্কেও জনগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে  সচেতন করা হচ্ছে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, জেলা পর্যায়ে তথ্য অফিসারদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইনোভেটিভ প্রচার কর্মসূচি গ্রহন করছে। শহর থেকে গ্রামে, এমনকি উঠানে উঠানে জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি এ ধরনের প্রচার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..