× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

উত্তর কোরিয়ায় ফের কৃত্রিম ভূমিকম্প

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

ফের কৃত্রিম ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, কোনো বিস্ফোরণের জেরেই এ কম্পন অনুভূত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর (কেএমএ) জানিয়েছে, বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা) দক্ষিণ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২।

কেএমএ আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে। গভীরতা ও প্রকৃতি বিচার করে মনে হচ্ছে, কোনো বিস্ফোরণের কারণেই ওই এলাকা কেঁপে উঠেছে।

এর আগে, গত ৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় ৫.১ মাত্রায় কেঁপে ওঠে উত্তর কোরিয়া। কিছু পরই কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে দেশটি।


এ ক্যটাগরির আরো খবর..