উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে পোল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে পোল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলমের সাথে সেদেশে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত রাডসটাউ গ্রুক বাংলাদেশ দূতাবাসে আজ এক সাক্ষাতে মিলিত হন।

উভয় রাষ্ট্রদূত পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পোল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক সাফল্য উচ্চ প্রবৃদ্ধি, মাথা পিছু আয়ের ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে যাওয়া, আরএমজি এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের জন্য বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন।
অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত বিশেষত পোল্যান্ড-উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিসমূহের বিষয়বস্তু সম্পর্কে জানতে চান।

এছাড়াও তিনি বাংলাদেশিদের পোল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ইউরোপের সেনজেন ভিসা প্রাপ্তির প্রধান প্রতিবন্ধকতাসমূহ সম্পর্কে পোল্যান্ডের রাষ্ট্রদূতের কাছ থেকে অবহিত হন। সাক্ষাৎকালে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান ও মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।