গৌরনদীতে ঈদ উপহার পেয়ে খুশি এতিম ও অসহায় শিশু শিক্ষার্থীরা

গৌরনদীতে ঈদ উপহার পেয়ে খুশি এতিম ও অসহায় শিশু শিক্ষার্থীরা

পবিত্র ঈদের দিনটি পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে কাটতে ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে দরিদ্র শিক্ষার্থীরা। ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা এতিম ও দুস্থ পুনর্বাসন কেন্দ্রের অর্ধ শতাধিক এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি, পায়জামা ও মেয়েদের সালোয়ার কামিজ স্কার্ট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে এসব শিশুর মাঝে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন হাওলাদার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই বেপারী, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।