মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারি বীর শ্রেষ্ঠ আঃ রউফ কলেজে ঈদ-ই-মিলাদুন নবী (সাঃ) ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কামারখালী সরকারি বীর শ্রেষ্ঠ আঃ রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ কলিমুল্লাহ এর সঞ্চলনায় সরকারি বীর শ্রেষ্ঠ আঃ রউফ কলেজে এর ১ নং ক্লাস রুমে ঈদ-ই-মিলাদুন নবী (সাঃ) অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ তফসিরুল আরশাদ। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত, হামদ, নাত, প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে ২য় পর্বে আমাদের প্রায় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন সর্ম্পকে কোরআন এর আলোকে আলোচনা করেন প্রভাষক মোঃ এনামুল হক শিকদার। আমাদের সৃষ্টি কর্তা সর্ম্পকে ও নবী করিম (সাঃ) এর জীবনী সর্ম্পকে এবং কলেজের ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার আদর্শ সর্ম্পকে কোরআন এর দৃষ্টিতে আল্লাহ্ সৃষ্টির দুনিয়া সর্ম্পকে এবং জীবনকে ইসলামের দৃষ্টিতে কি ভাবে সু-সংগঠিত করা যায় সেই সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের প্রতিযোগীতা বিজয়ীদের এবং অদ্য অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুব আলম। সব শেষে আমাদের প্রায় নবী ও রাসূল হযরত মুহাম্মাদ মোস্তফা (সাঃ) এর আদর্শ জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিতে আলোচনা করে দোয়া ও মোনাজাত করেন আড়পাড়া কামারখালী এম.ইউ.এন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খন্দকার নাজিম উদ্দীন।



