× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইয়াবা সেবনে বাধা: ইফতার শেষে ফেরার পথে ছুরিকাঘাতে খুন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

যাত্রাবাড়ীতে মাদকসেবীদের ছুরিকাঘাতে মো. বাবলু হোসেন (৩২) নামের এক ফার্নিচার ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় শহীদ ফারুক সড়ক, মনা টাওয়ারের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের।

গুরুতর আহতাবস্থায় বাবলুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, শনিবার ইফতারের সময় আমার কাজলায় আমার বাসায়  আসেন বাবলু। এ সময় তার সহযোগী কামালও ছিলেন। ইফতার শেষ করে কাজলায় একটি বাসায় ফার্নিচারের অর্ডারের জন্য গিয়েছিলেন। সেখান থেকে বাবুল ও তার সহযোগী কামাল রিক্সাযোগে দক্ষিন যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন।

পথে ফারুক সড়ক রতন, সুজনসহ ৩/৪ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তার রিক্সা গতিরোধ করে তাকে নামিয়ে ঘাড়ে, পিঠে, মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। হাসপাতালে থেকে জানানো হয়, করোনাকাল হওয়ায় সিট খালি নেই। তারপরে তাকে কাজলায় ভগ্নিপতির বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নেওয়ার পর তার অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হয়। পরে দ্রুত আবার ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুল আরও বলেন,বাবলু দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় একটি স্টিল ফার্নিচার কারখানায় কাজ করতেন। ওই কারখানার পাশে রতন এবং আরও একজন প্রতিদিনই ইয়াসা সেবন করতেন । বাবুল তাদেরকে এ কাজে বারণ করতেন এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় কয়েকবার। এ কারণেই বাবলুকে হত্যা করা হতে পারে বলে স্বজনদের অভিযোগ।

এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় রতনসহ আরও একজন আটক রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত বাবুল  ৩৪/২ দক্ষিণ যাত্রাবাড়ীর স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম প্রয়াত আবুল হোসেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।


এ ক্যটাগরির আরো খবর..