ইসলাম রক্ষার নামে জঙ্গি কর্মকান্ড হারাম: নৌমন্ত্রী

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: ইসলাম রক্ষার নামে জঙ্গি কর্মকান্ড হারাম। জঙ্গিবাদ ইসলাম বিরোধী, ইসলাম জঙ্গিবাদ স্বীকার করে না বলে মন্তব করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেইসব জঙ্গিদের নির্মূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার সকালে মাদারীপুর শহরের এমএম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরীতে ‘দৈনিক মাদারীপুর সংবাদ’এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম যদি ভালবাসার ধর্ম হয়। তাহলে প্রধানমন্ত্রীর আহবানে যে জনমত ও জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তার মাধ্যমে ইসলাম রক্ষা করতে পারবো। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিদ খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদসহ অন্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।