পুরনো বছরের বিদায় আর নতুন বছরের বরনলগ্নে আসুন আমরা সবাই প্রার্থনা করি -“মানব জাতি এবং মানব সভ্যতা কে মহান রব্বুল আলামীন তুমি রক্ষা করো এবং পৃথিবীর সকল মানুষকে মহৎ ও কল্যাণের পথে পরিচালিত হবার তৌফিক দান করো।” এভাবেই প্রার্থনা জানিয়েছেন নওগা-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম এমপি।
ইসরাফিল আলম এমপি বলেন, বাঙালি জাতির মঙ্গলময় এবং কল্যাণময় মুহূর্ত হলো বাংলা নববর্ষ। প্রাণঘাতী করোনার থাবা থেকে মুক্ত করতে গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছে। এবার তাই কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই ঘরে থেকে নতুন বর্ষকে বরণ করে নেয়ার পরিস্থিতি বাঙালি আর কখনও দেখেনি।
করোনার থাবা প্রসঙ্গে ইসরাফিল আলম এমপি বলেন, এক করোনার থাবায় থমকে গেছে দেশ, থমকে আছে সারাবিশ্ব, কিন্তু তাতে কী? করোনাভাইরাসের বিরুদ্ধে মানবসভ্যতা রক্ষার যুদ্ধে ঘরে থেকেও আজ সকালে বাংলা নতুন বছরের সূর্যোদয় দেখছে বাঙালি জাতি।




