× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী

ডেস্ক

ইরান-ইজরায়েলের চুক্তিতে মধ্যস্থতা করব -ডোনাল্ড ট্রাম্প

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
চুক্তিতে মধ্যস্থতা করব

ইজরায়েল এবং ইরানের “আপোষ” করা উচিত। এই দুই চিরশত্রু “আপোষ” করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে চলমান বিরোধের অবসান ঘটিয়েছি। এবার চুক্তি করবে ইরান এবং ইজ়রায়েল। তিনি নিজেই এই চুক্তিতে মধ্যস্থতা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার, ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প (Donald Trump) বলেন, “একইভাবে, শীঘ্রই ইজরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে! এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে।” তাঁর মতে, “আমি অনেক কিছু করি, আর কখনও কোনও কিছুর জন্য কৃতিত্ব নিই না। কিন্তু এটা ঠিক বিষয়। মানুষ বোঝে। মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলুন!”

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। এই ক্ষেত্রেও বাণিজ্যকে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে যুক্তি, সংহতি এবং বিচক্ষণতার সঙ্গে আলোচনা করা দরকার।

দ্রুত সিদ্ধান্ত নিতে এবং থামাতে সক্ষম ছিলেন এমন দু’জন দুর্দান্ত নেতার ((ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ) সঙ্গে আলোচনার পরেই তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ করেছিলেন বলেও দাবি করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি যে ভূমিকা রেখেছিলেন সেই কথাও ওই পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। এরই সঙ্গে ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ তেমনই ভাবে ইজ়রায়েল এবং ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করব। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে। আমি অনেক কিছুই করি, কিন্তু কখনই কিছুর জন্য কৃতিত্ব পাই না। তবে ঠিক আছে, জনগণ তা বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেন!’

এদিকে রবিবার, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প ইজ়রায়েল-ইরান সংঘাত বন্ধের সম্ভাবনার কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত বন্ধের মধ্যস্থতায় ভূমিকা রাখলে তা সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, গত শনিবার পুতিনের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তাঁর।

প্রসঙ্গত, ভারতের পহেলগামে জঙ্গি হামলার বদলা নিতেই পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তারপরেই ভারতকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। ভারতও তার যোগ্য জবাব দেয়। এর পরেই গত ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত এবং পাকিস্তান। ট্রাম্পের দাবি, তাঁর মধ্যস্থতাতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছিল ভারত।


এ ক্যটাগরির আরো খবর..