× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ইরাকে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ৪৮

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ইরাকে পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বাগদাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় ৪০ জন ও পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা ঘাঁটিতে ৮ জন।

মঙ্গলবার (০১ মার্চ) দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিয়ালায় স্থানীয় শিয়া অধ্যুষিত সংগঠন হাশিদ শাইবি আমব্রেলা গ্রুপের এক কমান্ডারের নিকট আত্মীয়ের জানাজার অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় জানাজায় অংশ নেওয়া সংগঠনটির ছয়জন কমান্ডারসহ অন্তত ৩৪ জন নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও ৫৮ জন।

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।

এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) পূর্ব বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে অবস্থিত ম্রেদি মার্কেটের কাছে জোড়া বোমা হামলায় নিহত হন অন্তত ৭৮ জন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

রোববারের বোমা হামলার দায়ও স্বীকার করে আইএস


এ ক্যটাগরির আরো খবর..