× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক

আগামী নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
ইভিএম চায় আওয়ামী লীগ
আগামী নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ।

আগামী নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দিবে, তা নিয়ে আপত্তি নেই। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  ৩০০ আসনেই ইভিএম

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল, পদ্মা সেতু আপনাদের ক্ষমতায় হয়নি। তাই আপনাদের অন্তর জ্বলে। আমাদের অন্তর্জ্বালা নেই। আমরা জনগণের জন্য কাজ করি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ আপনাদের সঙ্গে নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, গত ১০ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর বিএনপি আন্দোলনের ডাক দিয়েছিল। তাদের আন্দোলন দেখেছি। আন্দোলনের ডাক দিয়ে ফখরুল ও আব্বাস হাসপাতালে চলে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে আবার আন্দোলনের কথা বলছেন। বিএনপির আন্দোলন ভুয়া। এরা নাকি রাষ্ট্র মেরামত করবে। ফখরুল-আব্বাস হাসপাতালে কেন যায়? তাদের আন্দোলনের অদৃশ্য নির্দেশ কোথা থেকে আসে? টেমস নদীর পাড় থেকে। যারা রিমোট কন্ট্রোলে চলে তাদের ডাকে আন্দোলন হয় না। তাদের আন্দোলন ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে এক দলীয় সংসদ চলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, বিকল্পধারা, তরিকত  ফেডারেশন, স্বতন্ত্রসহ সংসদ চলে। আর এরা (বিএনপি) বলে একদলীয় পার্লামেন্ট চলে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যারা পুরস্কৃত করেছে, যারা জয় বাংলা নিষিদ্ধ করেছিল, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিষিদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, ৩ নভেম্বর জেল হত্যার জবাব দিতে হবে মির্জা ফখরুল। আপনাদের প্রধান নেতা বাংলাদেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছিল। এই নষ্ট রাজনীতি থেকে বিএনপি যদি বের হয়ে না আসতে পারে, তারা কোনদিন আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না।

ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেই না। শীতের মধ্যে গরিব দুঃখী মানুষকে শীতবস্ত্র কি দিতে পারব না। আগামী ২৫ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ শান্তির সমাবেশ করবে। আর বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চলে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..