× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

ইন্টারন্যাশনাল লিজিং থেকে পদত্যাগ করেছেন ইব্রাহিম খালেদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২০
ইব্রাহিম খালেদ পদত্যাগ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) লুটপাট হওয়া অর্থ ফেরত আসার কোনো সম্ভাবনা না থাকায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

ইব্রাহিম খালেদ জানান, উচ্চআদালতের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলাম। প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের অর্ধেকই ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা এই প্রতিষ্ঠানটি টেনে তোলা সম্ভব নয়। তাই পদত্যাগ করেছি।

পদত্যাগের কপি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ব্যাংক, উচ্চআদালতে পাঠানো হয়েছে। ইব্রাহিম খালেদ বলেন, টাকা আদায় করার জন্য দুর্নীতি দমন কমিশনকে উদ্যোগ নিতে হবে। আমার শারীরিক অবস্থা ভালো নয়। প্রতিদিনই গ্রাহকরা টাকা ফেরত নিতে আসছেন আমার কাছে। এসব কারণে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

তিনি আরও বলেন, টাকা আদায় করার জন্য দুর্নীতি দমন কমিশনকে উদ্যোগ নিতে হবে। আমার শারীরিক অবস্থা ভালো নয়। প্রতিদিনই গ্রাহকরা টাকা ফেরত নিতে আসছেন আমার কাছে। এসব কারণে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..